আরশের অধীপতি

 




>>> আরশের অধীপতি <<<



সমস্ত প্রশংসাতো, শুধুমাত্র তার ;

সকল ইবাদাতের যিনি, একক হকদার ।



আরশের অধীপতি, মালিক মহান ;

তার ভয়ে কম্পমান, জমিন আসমান ।



বড় বড় রাজা বাদশা, তাকে করে ভয় ;

মুমীনের অন্তরে তার, ভালবাসা রয় ।



মহামহীম আল্লাহ তায়ালা, বড়ই ক্ষমাশীল ;

রহমত ও দয়া করেন, তিনি যে সীমাহীন ।



ভালবাসে যে আল্লাহকে, সে হবে সফল ;

কাফির, মুশরিকের প্রচেষ্টা, সবই হবে বিফল ।

Post a Comment

Previous Post Next Post